খানজাহান আলী মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া হলো কুমিরটি

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)–এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছেছবি: ইনজামামুল হক

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.)–এর মাজার সংলগ্ন দিঘিতে থাকা একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। তিন দিন আগে কুমিরটির আক্রমণে এক শিশুর মৃত্যু পর গতকাল মঙ্গলবার রাতে প্রশাসনের পক্ষ থেকে জননিরাপত্তার স্বার্থে প্রাণীটি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

এ জন্য আজ বুধবার সকাল থেকে বন বিভাগসহ প্রশাসনের লোকজন মাজার এলাকায় উপস্থিত হন। সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটির দেখা মেলে। পরে এটিকে ধরার কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টার দিকে খাবার দিয়ে কুমিরকে বেঁধে ফেলা হয়। এরপর এটিকে দিঘি থেকে তুলে গাড়িতে করে খুলনার পথে রওনা করে বন বিভাগ।

আরও পড়ুন

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার স্বার্থে মাজারের দিঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী খুলনার বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্রে নেওয়া হচ্ছে প্রাণীটিকে। কুমিরের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা পরে জানানো হবে।

আরও পড়ুন