চট্টগ্রামে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে মকবুল আহমদ (৫৫) নামের এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার দক্ষিণ হাশিমপুর এলাকার বাসিন্দা। আজ সোমবার সকাল আটটার দিকে উপজেলার খানবটতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্র জানায়, চন্দনাইশের বাগিচাহাটে মকবুল আহমদের একটি গ্যারেজ আছে। সকালে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে ওই গ্যারেজে যাচ্ছিলেন। খানবটতল এলাকায় আসার পর উল্টোদিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেলটির। এ সময় মকবুল আহমদ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. এরফান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।