ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ২৪ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচার হওয়া ২৪ জন বাংলাদেশি তরুণী ও শিশু বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ২ জন তরুণী ও ২২ শিশু রয়েছে। তাদের বাড়ি কক্সবাজার, গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর, খুলনা, রাজশাহী জেলায়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ভালো রোজগারের আসায় দালালের মাধ্যমে সীমান্তপথে তারা ভারতের কলকাতা গিয়ে কাজ শুরু করে। পরে অবৈধভাবে বসবাস করার অপরাধে পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখান থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের ছাড়িয়ে এনে নিজেদের শেল্টার হোমে রাখে। দুই বছর পর মঙ্গলবার তাঁদের ভারত সরকারের দেওয়া বিশেষ ভ্রমণ অনুমতি মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, বিশেষ ভ্রমণ অনুমতি নিয়ে (ট্রাভেল পারমিট) ফেরত আসা বাংলাদেশিদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে একটি প্রতিষ্ঠান তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।