অটোরিকশায় তল্লাশি চালিয়ে বাজারের ব্যাগে অস্ত্র পেল পুলিশ

চট্টগ্রাম জেলার মানচিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের পাহাড়তলীর হাজিক্যাম্প এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে তল্লাশিচৌকিতে (চেকপোস্ট) নিয়মিত দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। দ্রুতগতির একটি সিএনজিচালিত অটোরিকশা দেখে সন্দেহ হয় তাঁদের। পরে সেটি দাঁড় করান তাঁরা। সেখানে তল্লাশি চালিয়ে বাজারের ব্যগে পাওয়া যায় দুটি দেশীয় অস্ত্র।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বেলাল হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পাহাড়তলী থানা-পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানায়, বেলাল ফেনীয় ছাগলনাইয়া থানার মৃত আলমগীর হোসেনের ছেলে। সে সীতাকুণ্ড ওই জেলার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা। সকালে চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে দুটি দেশীয় অস্ত্রসহ বেলালকে গ্রেপ্তার করা হয়। একটি বাজারের ব্যাগে ছিল অস্ত্র দুটি।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ প্রথম আলোকে বলেন, অস্ত্রগুলোর বিষয়ে বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।