জিপিএ-৫ উৎসব আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে জিপিএ-৫ উৎসব। আজ মঙ্গলবার সমুদ্রসৈকতের শহর কক্সবাজার দিয়ে শুরু হচ্ছে ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। কক্সবাজারের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, বহুব্রীহি, সানকুইক, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।

শিক্ষার্থীদের সাফল্যের আনন্দ উদ্‌যাপন করতে কক্সবাজারে সাংস্কৃতিক পর্বে স্থানীয় আয়োজনের পাশাপাশি গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী ডি-রকস্টার শুভ। এ সময় উপস্থিত থাকবেন কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকসহ বিশিষ্টজনেরা।

নিবন্ধন করতে আজই ভিজিট করতে হবে https://www.gpa5reception.com