জাতীয় সরকার নিয়ে ময়মনসিংহে বিশিষ্টজনদের সঙ্গে বিএনপির মতবিনিময়

বিএনপির মিডিয়া সেল আয়োজিত ময়মনসিংহের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভা। শনিবার ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের নিয়ে ‘জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন–পরবর্তী জাতীয় সরকার ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ অপরিহার্য’ শীর্ষক এক মতবিনিময় সভা করেছে বিএনপি।

আজ শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে বিএনপির মিডিয়া সেল।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন ওরফে স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মিডিয়া সেলের সদস্যসচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী ওরফে এ্যানী।

মতবিনিময় সভায় মিডিয়া সেলের সদস্য সাংবাদিক কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, আবুল হাসেম, গণফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক নজরুল ইসলাম খান, সাবেক উপাচার্য মোশাররফ হোসেন মিঞা, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক রাহাত জাহান, অধ্যাপক এম এ বারী, আইনজীবী নেতা নূরুল হক, চিকিৎসক সায়েম মনোয়ার, প্রবীণ সাংবাদিক সুপ্রিয় ধর প্রমুখ।

সভায় বিশিষ্টজনেরা বিদ‍্যমান রাষ্ট্রব্যবস্থার যুগোপযোগী সংস্কারের জন্য জাতীয় সরকার গঠন ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনে বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, সহসাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, ওয়ারেস আলী, মিডিয়া সেলের সহ–সমন্বয়কারী অধ্যাপক মোর্শেদ খান, সদস্য মীর হেলাল, বিএনপি নেতা অধ‍্যাপক শফিকুল ইসলাম, ওয়াহাব আকন্দ, মাহাবুবুর রহমান, জাকির হোসেন প্রমুখ।