আপনজনের খুনি কীভাবে হয়ে ওঠে মানুষ

গাজীপুরের কাপাসিয়ার এই বাড়িতে মা, তিন সন্তানসহ পাঁচজনের মরদেহ পাওয়া যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষকে হত্যা করা মানুষের জন্য মোটেও সহজ নয়, তাই মানুষ দূর থেকে বুলেট ছোড়ে—এ কথা লিখেছিলেন ডাচ লেখক রুটখার ব্রেগমান। তারপরও কখনো কখনো কোনো মানুষ এমন এক অন্ধকারে ডুবে যায়, যেখানে নিজের সন্তানের মুখও তাকে থামিয়ে রাখতে পারে না। গাজীপুরের কাপাসিয়া উপজেলায় গত শুক্রবার এক নারী, তাঁর তিন সন্তান ও তাঁর ভাইকে হত্যার ঘটনায় অনেকের মনেই জাগিয়ে তুলেছে একটি প্রশ্ন, তা হলো একজন বাবা কেন তাঁর নিজের সন্তানদের হত্যা করবেন?