জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক পদ থেকে শাফিউলের পদত্যাগ

রংপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলামছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন শাফিউল ইসলাম। গতকাল শুক্রবার রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এ উপলক্ষে তিনি রংপুর নগরের দর্শনা এলাকায় তাঁর নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শাফিউল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে জাতীয় পার্টির রাজনীতিতে থেকে তা সম্ভব নয়। তাই ছাত্র–জনতার বিপ্লবকে এগিয়ে নিতে দলের সব পদপদবি থেকে পদত্যাগ করছেন তিনি।

শাফিউল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। সেই সঙ্গে তিনি রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।