বগুড়ায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, অতঃপর উধাও
বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ও ভাঙচুরকৃত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সোমবার বিকেলে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতীয় পতাকা ওড়ানোর ছবি ফেসবুক অ্যাকাউন্টে সন্ধ্যা পৌনে ছয়টায় পোস্ট করা হয়। এতে লেখা হয়, ‘বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন দলীয় নেতা–কর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না।’ গত বছরের ৬ ফেব্রুয়ারি হামলার পর থেকে কার্যালয়টি পরিত্যক্ত ছিল। রাত সাড়ে ৮টার দিকে পতাকাটি আর দেখা যায়নি।