বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল দুই সিংহ মাছ

মাছ দুটির ওজন প্রায় ৭৫০ গ্রাম। খবর পেয়ে মাছ দুটি দেখতে আড়তে ভিড় করেন অনেকেই। গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর কুয়াকাটা এলাকার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে

পটুয়াখালীর কুয়াকাটা–সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল দুটি সিংহ মাছ (লায়নফিশ)। রঙিন ডোরাকাটা মাছটি দেখতে বেশ আকর্ষণীয়। গত শনিবার গভীর রাতে এফবি জাবের নামের মাছ ধরার ট্রলারের জেলেরা মাছ দুটি পান। দুটি মাছের ওজন প্রায় ৭৫০ গ্রাম। ট্রলারের মাঝি আসাদ উদ্দিন বললেন, এমন মাছ তিনি আগে কখনো দেখেননি।