বৃষ্টি এলেই ডুবন্ত চট্টগ্রাম, ব্যর্থ প্রকল্প

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা প্রকল্পের আওতায় সংস্কারের ৩৬ খালের তালিকায় নেই কালুরঘাট এলাকার নয়াখাল। ভরাট হয়ে বাধাগ্রস্ত হচ্ছে পানিপ্রবাহ। গতকাল দুপুর ১২টায়ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে এক দশক ধরে ১৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে চারটি বড় প্রকল্প চললেও প্রথম ভারী বৃষ্টিতেই প্রায় ২০টি এলাকা ডুবে গেছে। প্রকল্প পরিকল্পনার ত্রুটি, মাঠ সমীক্ষার অভাব, সব খাল অন্তর্ভুক্ত না হওয়া এবং ১৯৯৫ সালের মহাপরিকল্পনার সুপারিশ উপেক্ষিত হওয়াকে বিশেষজ্ঞরা দায়ী করছেন। সিডিএ চেয়ারম্যান নুরুল করিম আর্থিক সীমাবদ্ধতার কথা বলেছেন।