রাজশাহীতে শিশু ধর্ষণের দায়ে তরুণের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

রাজশাহীতে সাত বছরের মেয়েশিশু ধর্ষণের দায়ে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক মুহা. হাসানুজ্জামান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত তরুণের নাম নাসিরুল ইসলাম ওরফে নাসির (২৬)। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুন্নাহার বলেন, ২০২০ সালের ২১ জুন বিকেলে ওই শিশুকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন নাসিরুল ইসলাম। এ ঘটনায় শিশুটির মা চারঘাট থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরবর্তী সময়ে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও মেয়েটির স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হয়। দণ্ডপ্রাপ্ত আসামি একজন বেকার। তবে তিনি বিবাহিত। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।