ব্যবসায়ীকে খুঁচিয়ে মারার হুমকি
চট্টগ্রামে সন্ত্রাসী রায়হানের দৌরাত্ম্য বাড়ছে। সম্প্রতি এক পাথর ব্যবসায়ীকে ব্লেড দিয়ে খুঁচিয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এর আগে, ঢাকার শপিং মলে ছোট সাজ্জাদকে ধরিয়ে দেওয়ায় সাজ্জাদের স্ত্রী ও বড় ভাইও ওই ব্যবসায়ীকে হুমকি দেন। রায়হান যুবদল কর্মী আলমগীর ও বিএনপি নেতা সরোয়ারকে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।