মিরসরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নির্মাণাধীন কারখানার ভবন থেকে নিচে পড়ে মো. জামিনুর রহমান (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া জামিনুর রহমান নীলফামারীর জলঢাকা উপজেলার পূর্ব ফুটা পাড়া এলাকার মো. আবদুল জলিলের ছেলে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ফাহিম বলেন, শনিবার দুপুরে জামিনুর রহমান নামের এক শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। তিনি বুকে ও মাথায় আঘাত পেয়েছিলেন।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় চারতলা থেকে পড়ে জামিনুর রহমান মারা গেছেন। তিনি মাহী এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।