নড়াইল আইনজীবী সমিতির নতুন সভাপতি আজিবুর, সম্পাদক ইস্রাফিল

নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি আজিবুর রহমান (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক ইস্রাফিল খবিরছবি : সংগৃহীত

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইস্রাফিল খবির (রাজু) জয়ী হয়েছেন। ভোট গণনা শেষে সোমবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে আজ সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোট দেন।

ভোট গণনা শেষে নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নূর মোহাম্মদ ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. তারিকুজ্জামান (লিটু) পেয়েছেন ৬৯ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইস্রাফিল খবির। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেওয়াজ মাহমুদ (তুহিন) পেয়েছেন ৪৮ ভোট। এ পদে আরেক প্রার্থী টুটুল শিকদার পেয়েছেন ৪৬ ভোট।

এ ছাড়া সহসভাপতি শরিফুল ইসলাম (টিটু), সহসাধারণ সম্পাদক পদে ওয়াহিদুজ্জামান (জুলু) নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রন্থাগার সম্পাদক ইমরুল হাসান (সনেট), আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক লাভলী আক্তার এবং নির্বাহী সদস্যের পাঁচটি পদে কাজী জিয়াউর রহমান, এস এম একবাল হোসেন, শিমুল ফকির, শাহাজিয়ার শারমিন (মুন্নী) ও মিলিনা খানম নির্বাচিত হয়েছেন।