চাঁদাবাজি থামাতে গিয়ে মার খেলেন এএসপি

হামলায় আহত নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে উদ্ধার করা হচ্ছে।আজ শনিবার বেলা ১১টার দিকে নরসিংদী পৌর এলাকার আরশীনগরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে চাঁদা তোলার সময় আটক হওয়া দুই ব্যক্তিকে ছিনিয়ে নিতে গিয়ে দুর্বৃত্তরা অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালায়। শনিবার আরশীনগর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেনকে রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, আটকের পর হামলাকারীরা তাদের ছিনিয়ে নেয় এবং আনোয়ার হোসেনকে লাঠি দিয়ে আঘাত করে।