কুমিল্লায় বিএনপির প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুরের মামলায় দলীয় নেতাসহ ১০ জন কারাগারে
কুমিল্লার হোমনায় বিএনপির সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় দলটির এক নেতা ও সাংবাদিকসহ ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করেন। তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন হোমনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার তিতাস উপজেলা প্রতিনিধি সাংবাদিক জুয়েল রানা।
মামলার এজাহার থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে ১০ ফেব্রুয়ারি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির প্রার্থীর তিতাস উপজেলার পাঙ্গাশিয়া গ্রামের অস্থায়ী নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় ধানের শীষের সমর্থক মনিরুজ্জামান বাদী হয়ে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে ২০ জনকে আসামি করে মামলা করেন।
তাঁর ছেলে এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। মামলাটি পুনরায় নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন।জহিরুল ইসলাম, সাংবাদিক জুয়েল রানার বাবা
সাংবাদিক জুয়েল রানার বাবা জহিরুল ইসলাম দাবি করেছেন, তাঁর ছেলে এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। মামলাটি পুনরায় নিরপেক্ষভাবে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিচার বিভাগের প্রতি অনুরোধ জানিয়েছেন।