ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির তেল ডিপো
দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি ছুটির দিনেও প্রধান স্থাপনা ও ডিপো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন এ সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে শুক্র ও শনিবারও বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা ও ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হবে। আজ বৃহস্পতিবার বিপিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেলের চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহব্যবস্থা সচল রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।