চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকাল স্থগিত
সাম্প্রতিক বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার্থীদের শারীরিক-মানসিক অবস্থা এবং যাতায়াত দুর্ভোগ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্তে চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও স্থগিত। অন্যান্য বোর্ডের পরীক্ষা অবশ্য নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। এর আগে পরীক্ষাটি ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ছিল।