চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’

মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন। এতে আজ মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে।