ফরিদপুরে গাছ উপড়ে পড়ে ঢাকা–বরিশাল ও ঢাকা–খুলনা সড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে
ফাইল ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ফরিদপুরে গাছ উপড়ে পড়ে দুটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। সড়ক দুটি হচ্ছে ঢাকা–খুলনা ও ঢাকা–বরিশাল। দুটি মহাসড়কের ৮০ কিলোমিটার অংশে অন্তত ২৫টি স্থানে গাছ উপড়ে আছে বলে জানিয়েছে পুলিশ।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে আটটার পর ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ঢাকা–খুলনা মহাসড়কের অন্তত ৮০ কিলোমিটার পথে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে ফরিদপুর থেকে গোপালগঞ্জ পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

আরও পড়ুন

পুলিশ বলছে, ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের তালমা পুকুরিয়া এবং ভাঙ্গা থেকে গোপালগঞ্জ পর্যন্ত ঢাকা–খুলনা মহাসড়কের মাঝরা, মাঝিগাতী, রিসাতলা, জয় বাংলা, কাইলার মোড়, মনসুরাবাদসহ অন্তত ২৫টি জায়গায় গাছ উপড়ে পড়েছে।

আরও পড়ুন

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি মহাসড়কে রাত সাড়ে আটটা থেকে গাছ উপড়ে পড়ার জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। অন্তত ২৫টি জায়গায় গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে, তবে কিছু কিছু জায়গা থেকে গাছ অপসারণের কাজ শুরু হয়েছে। যে দুর্যোগময় অবস্থা, তাতে কারও বাইরে বের হওয়া ঠিক হবে না বলে মত দেন তিনি।

আরও পড়ুন