ডেঙ্গুতে স্ত্রী–মেয়েকে হারিয়ে দিশেহারা সমীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দির সমীর মণ্ডলের সুখের সংসার ডেঙ্গুতে তছনছ হয়ে গেছে। ৯ বছর পর তাঁদের প্রথম সন্তান প্রতিভা (৩)-এর জন্ম হয়। স্বপ্ন ছিল, মেয়ে ডাক্তার হবে। কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনের ব্যবধানে স্ত্রী জয়ন্তী বিশ্বাস (৩৪) ও মেয়ের মৃত্যু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত সমীর এখন দিশেহারা। ঢাকার মিরপুরে থাকতেন তাঁরা।