‘ধর–ধর’ বলে তাড়া, মাথায় গুলি করে হত্যা

নিহত হাসান রাজু

মুখে মাস্ক পরা পাঁচ–ছয়জন ব্যক্তি। সবার হাতেই আগ্নেয়াস্ত্র। গলির ভেতরে লোকজনের সামনেই তাঁরা অস্ত্র নিয়ে ‘ধর, ধর...’ বলে তাড়া করেন এক যুবককে। পালাতে থাকা যুবককে লক্ষ্য করে ছুড়তে থাকেন মুহুমুর্হু গুলি। দৌড়ানোর একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন পালাতে থাকা যুবক। তখন তাঁকে পা দিয়ে চেপে ধরেন অস্ত্র হাতে থাকা ব্যক্তিরা। এরপর হত্যা করেন মাথায় গুলি করে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের বায়েজিদে এভাবেই খুন করা হয় বোনের বাসায় বেড়াতে আসা হাসান রাজুকে।