মাদক জাতিকে মেধাশূন্য করে। সমাজ ও দেশকে বাঁচাতে মাদককে প্রতিরোধ করতে হবে। মাদকের বিরুদ্ধে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের সহজলভ্যতা ঠেকাতে হবে। মাদক নির্মূলে দলমত-নির্বিশেষে সবাইকে সোচ্চার হতে হবে। নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখতে হবে।
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে শুক্রবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন। বন্ধুসভার সহযোগিতায় প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী কার্যক্রমের আওতায় আজ বিকেল পাঁচটায় সারা দেশের ৬৪টি জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
বগুড়া
বগুড়ার ঐতিহাসিক সাতমাথায় মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়। বগুড়া বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক আল গালিব খাঁনের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার সহসভাপতি দেলোয়ার হোসেন। এতে অন্যান্যের মধ্যে বগুড়া থিয়েটারের দপ্তর সম্পাদক নাট্যকর্মী অলক পালক, ‘আমরা কজন শিল্পীগোষ্ঠী’ বগুড়ার সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সংগীতশিল্পী সোবহানী বাপ্পী, আস্থা মাদকাসক্ত নিরাময়কেন্দ্রের পরামর্শক নয়ন হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার সদস্য ফারহানা আকতার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সদস্য লিয়াকত আলী, বন্ধুসভার সাধারণ সম্পাদক মাহির ফয়সাল, মলি আকতার, মিনহাজুল ইসলাম, পুণ্ড্র ইউনিভার্সিটি বন্ধুসভার সভাপতি তুষার সরকার প্রমুখ বক্তব্য দেন।
রংপুর
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস রংপুর নগরের নগরের কাছারি বাজার এলাকায় মানববন্ধন করেছে বন্ধুসভা। এতে নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। রংপুর বন্ধুসভার সভাপতি সোহেলী চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি খন্দকার ফখরুল আনাম, রংপুর বন্ধুসভার উপদেষ্টা জহির রায়হান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক দীপ্ত তালুকদার, সহসভাপতি নাঈম ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবারকে নিঃস্ব করে দেয়। সমাজকে কলুষিত করে এবং গোটা জাতির সম্ভাবনাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর ও কঠোর হওয়ার আহ্বান জানান তাঁরা।
সিলেট
মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক, আবৃত্তিশিল্পী মোকাদ্দেস বাবুল, গল্পকার জামান মাহবুব ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ হোসেন। খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ মাদকের বিস্তার বলে মন্তব্য করেছেন বক্তারা।
সিলেট বন্ধুসভার সভাপতি দেব রায় সৌমেনের সঞ্চালনায় মানববন্ধনে কবি পুলিন রায় ও সুমন বণিক, সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রজত কান্তি ভট্টাচার্য, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, ছড়াকার অজিত রায়, সাংবাদিক মিঠু দাস, স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোর অন্বেষণের’ সভাপতি সাজন আহমদ, শিল্পী ইকবাল সাঁই ও আশরাফুল ইসলাম, সিলেট বন্ধুসভার সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশাল
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মানববন্ধন করেছে বরিশাল বন্ধুসভা। এ সময় তাঁরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড বহন করেন এবং তরুণদের মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি মো. জাহিদ হাসান, সাধারণ সম্পাদক মোহসিনা রহমান, বরিশাল জেলা বন্ধুসভার জ্যেষ্ঠ সহসভাপতি নাইম ইসলাম প্রমুখ। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে ব্যক্তি, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হকের সভাপতিত্বে ও বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মৌন লাকীর সঞ্চালনায় বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের সাবেক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় ও সনাকের নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক জাহিদুল হক। স্বাগত দেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি সাব্বির আল ফাহাদ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে সুজনের নারায়ণগঞ্জের সভাপতি ধীমান সাহা, নারায়ণগঞ্জ বন্ধুসভার সভাপতি রাসেল আদিত্য, সাধারণ সম্পাদক ইমরান নাজির, সাংগঠনিক সম্পাদক ইউসুফ কবির, সাবেক সহসভাপতি গাজী খায়রুজ্জামান; কার্যকরী সদস্য কাজী তানভীর হাসান, সাব্বির আমির, তাইজুল ইসলাম, এস এ বিপ্লব, জাকির আল সরদার, আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
গাজীপুর
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। তাঁরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাজীপুর বন্ধুসভার সভাপতি বাবুল হোসেন। গাজীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আরিফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক ও লেখক ফারদিন ফেরদৌস, সাংবাদিক রেজাউল করিম, এ কে এম শিশির, প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, শ্রীপুর প্রতিনিধি সাদিক মৃধাসহ অন্যরা।
ফরিদপুর
ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির (সুজন) সভাপতি শিপ্রা রায়, প্রবীণ শিক্ষক আজাদ আবুল কালাম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য মো. রফিকুজ্জামান, সংস্কৃতিকর্মী সিরাজ এ কবীর, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী গোলাম মোস্তফা, ফরিদপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম।
প্রথম আলোর ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালার সঞ্চালনায় মানববন্ধনে ফরিদপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাসান উজ্জামান, জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক রুবিয়া মিল্লাত, বেসরকারি সংস্থা বিএফএফের নির্বাহী পরিচালক আ ন ম আব্দুল হাদী, প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ খান বাদল প্রমুখ বক্তব্য দেন। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ফরিদপুর বন্ধুসভার ম্যাগাজিন সম্পাদক মো. মাফিকুল ইসলাম।
জামালপুর
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে জামালপুরে মানববন্ধন হয়েছে। জামালপুর শহরের আশেক মাহমুদ কলেজের প্রধান ফটকের সামনে আয়োজিত মানববন্ধনে জামালপুর বন্ধুসভার সভাপতি অন্তরা চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমির হামজা, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মো. বাকি বিল্লাহ, দপ্তর সম্পাদক নাহিদুল হাসান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক নুসরাত ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে বক্তারা মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং পরিবারের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তাঁরা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলা, বই পড়া ও সুস্থ সংস্কৃতিচর্চায় আরও বেশি মনোযোগী করতে হবে। বন্ধুসভা সব সময় তরুণদের সঠিক পথ দেখাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। মাদকের বিরুদ্ধে তাঁদের এই সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে।
নড়াইল
নড়াইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বন্ধুসভা। এতে সাংবাদিক, সমাজকর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। বক্তব্য দেন জ্যেষ্ঠ সাংবাদিক ও সমাজকর্মী কাজী হাফিজুর রহমান, সমাজকর্মী আশিকুর রহমান, বন্ধুসভার সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক সামাজিক ব্যাধি। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
পটুয়াখালী
পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর পটুয়াখালী জেলা প্রতিনিধি বিলাস দাস। মানববন্ধনে অন্যান্যের মধ্যে পটুয়াখালী বন্ধুসভার উপদেষ্টা অধ্যাপক অশোক কুমার দাস, কবি ও অধ্যক্ষ আনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাস চন্দ ও কাজী দেলোয়ার হোসেন, বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার খাসকেল, প্রভাষক আনিসুর রহমান ও বন্ধুসভার উপদেষ্টা সিকদার জাবির হোসেন বক্তব্য দেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে পটুয়াখালী বন্ধুসভার সভাপতি মারিয়ম আক্তার, সহসভাপতি কাওসার আহমেদ ও অপূর্ব দাস, পাঠাগার সম্পাদক অর্পণ বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান, বইমেলা সম্পাদক মো. সাগর, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জয়ন্তী দাস, সাংগঠনিক সম্পাদক বায়জীদ হোসেন, স্থানীয় সাংবাদিকদের মধ্যে অপূর্ব সরকার, জামাল আকন, রিয়াজুর রহমান, তারিকুল ইসলাম, মাহামুদ হাসান, ফেরদৌস শুভসহ অনেকে উপস্থিত ছিলেন।
সাতক্ষীরা
সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ে শহীদ রীমু সরণিতে মানববন্ধন করেছে বন্ধুসভা। এতে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ, আইনজীবী, সাংবাদিকসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। কর্মসূচি থেকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা সুভাস সরকার, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, উদীচীর সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক বেলাল হোসেন ও মনিরুল ইসলাম, বন্ধুসভার রাহাতুল ইসলাম, করিমন নেছা, গোলাম হোসেন, হৃদয় মণ্ডল, প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।
মাদারীপুর
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদারীপুর শহরের শকুনি লেকপাড়ের স্বাধীনতা অঙ্গনের সামনে মানববন্ধন করা হয়েছে। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে চিকিৎসক, শিক্ষক, উন্নয়নকর্মীসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন। মাদারীপুর বন্ধুসভার সভাপতি আঞ্জুমান জুলিয়ার সভাপতিত্বে এতে সঞ্চালনা করেন বন্ধুসভার সদস্য ও সাবেক সভাপতি কুমার লাভলু।
মানববন্ধনে সনাকের জেলা সভাপতি খান মো. শহীদ, মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আসাবিক চিকিৎসা কর্মকর্তা ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা অখিল সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুর রহমান, প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি অজয় কুন্ডু, মাদারীপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক এইচ এম হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাশে আছি’ মাদারীপুরের প্রতিষ্ঠাতা পরিচালক বায়েজিদ মিয়া, তারুণ্য পরিবারের সভাপতি সোহাগ হাসান, উন্নয়নকর্মী ও ব্যাংক কর্মকর্তা সিয়াম হাসান, তরুণ উদ্যোক্তা আল-শাহরিয়াত করিম প্রমুখ বক্তব্য দেন।
চাঁদপুর
চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধের সড়ক ভাস্কর্য অঙ্গীকার পাদদেশে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিনের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ। অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, সুজনের চাঁদপুরের সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল আমিন খান, রাসেল খন্দকার প্রমুখ।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, মাদক এখন সমাজের সবচেয়ে বড় সমস্যা। এ সমস্যা দূর করতে তাঁরা রাজনৈতিক নেতাদের সঙ্গে নিয়ে নানা ধরনের কাজ করছেন। জেলা ও পুলিশ প্রশাসন এ বিষয়ে সবচেয়ে বেশি নজর দিচ্ছে। এ ব্যাপারে প্রতিটি পরিবারকেও সচেতন করে তুলতে হবে। মানববন্ধন শেষে অতিথিরা চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ও রেললাইন এলাকায় বৃক্ষরোপণ করেন।
নাটোর
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নাটোর শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেল পাঁচটা বাজার এক মিনিট আগেই হাতে হাত রেখে দাঁড়িয়ে যান বন্ধুসভার সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই তাঁদের সঙ্গে হাত মেলান নানা শ্রেণি–পেশার মানুষ।
মানববন্ধনে প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন রাজশাহী সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সাবেক অধ্যাপক ও নাট্যকার অলোক কুমার মৈত্র, দীঘাপতিয়া এম কে কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, নাটোর পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক সাজু আহম্মেদ, নাটোরের লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, এনজিও অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলি সাদিক, বন্ধুসভার ফারহানা, হালিম, হান্নান প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন অশোকা ফেলো চিকিৎসক মাতিন আহমেদ। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সরকারি কৌঁসুলি আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজের উদ্যোক্তা ও পরিচালক হারুন অর রশিদ, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নেহার রঞ্জন সরকার, নদী ও প্রকৃতি সুরক্ষার সংগঠন তরী বাংলাদেশের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শামীম আহমেদ ও সদস্য সোহেল রানা ভূঁইয়া, জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য ও সংস্কৃতিকর্মী হৃদয় কামাল, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ, শিক্ষার্থী শারমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সভাপতি শাহজাহান মিয়া প্রমুখ বক্তব্য দেন।
টাঙ্গাইল
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে টাঙ্গাইলে মানববন্ধন হয়েছে। শহরের শহীদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করে প্রথম আলো ট্রাস্ট। কর্মসূচিতে সরকারি মওলানা মোহাম্মদ আলী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল হুদা, সুজনের টাঙ্গাইল জেলার সহসভাপতি বাদল মাহমুদ, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার সদস্যসচিব মাসুদুর রহমান, উদীচীর টাঙ্গাইলের সহসভাপতি পিংকু মজুমদার, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, লোকসংগীতশিল্পী লিজু বাউলা, সামাজিক সংগঠন ‘সর্বদা নির্ভীকের’ প্রতিষ্ঠাতা সামিউল হাসান, সৈয়দা তাসমু প্রমুখ বক্তব্য দেন।
মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মাদকবিরোধী মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলোর মুন্সিগঞ্জ প্রতিনিধি ফয়সাল হোসেন। মুন্সিগঞ্জ বন্ধুসভার সভাপতি মাশফিক সিহাবের সঞ্চালনায় বক্তব্য দেন মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) মুন্সিগঞ্জের সভাপতি মজিবুর রহমান, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান, বিডি ক্লিনের মুন্সিগঞ্জের সমন্বয়ক অমিত হাসান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য রিফাত হাসান।
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান বলেন, প্রথম আলো ট্রাস্টের এ উদ্যোগ সময়োপযোগী। সরকারি সংস্থার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে মাদকবিরোধী কার্যক্রমে আরও সক্রিয় হতে হবে।
গাইবান্ধা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাইবান্ধা শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন করেছে বন্ধুসভা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিরতি রঞ্জন সরকার, কলেজশিক্ষক সাখাৎয়াত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব শফিকুল ইসলাম, সংস্কৃতিকর্মী মঈনুল ইসলাম ও শাহজাহান সিরাজ, প্রথম আলোর প্রতিনিধি শাহাবুল শাহীন, গাইবান্ধা বন্ধুসভার সাধারণ সম্পাদক নিফাউল ইসলাম প্রমুখ।
বক্তারা মাদকের নানা সমস্যা তুলে ধরে বলেন, মাদক নির্মূলে প্রধান কাজ হবে মাদক ব্যবসা ও মাদক আসার রুটগুলো বন্ধ করা। এ ছাড়া মাদক থেকে মানুষকে সচেতন করাসহ মাদক পাচার প্রতিরোধে দেশীয় ও আন্তর্জাতিকভাবে নানা পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
যশোর
যশোর শহরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদককে না বলার শপথ নেওয়া হয়। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর যশোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রথম আলোর বিজ্ঞাপন সহযোগী মো. নুরুন্নবীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক আলাউদ্দীন আল মামুন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর ইনস্টিটিউটের সহকারী সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, নাট্য সংগঠন বিবর্তন যশোরের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান রনি, ভাষানী পরিষদের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান কবির, বন্ধুসভার সভাপতি লাকী রানী কাপুড়িয়া, সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস হামীম প্রমুখ।
জয়পুরহাট
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, নিরাপদ সড়ক চাই (নিসচা) জয়পুরহাট জেলার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, প্রথম আলোর জয়পুরহাট প্রতিনিধি রবিউল ইসলাম, বন্ধুসভার সভাপতি সুরাইয়া আক্তার ও সাধারণ সম্পাদক স্বাধীন হোসেন প্রমুখ বক্তব্য দেন।
নিসচার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলনের পাশাপাশি আইন প্রয়োগ আরও কার্যকর করতে হবে।
কুষ্টিয়া
কুষ্টিয়া শহরের পাঁচরাস্তার মোড়ে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করে মানবন্ধনে কুষ্টিয়া সিটি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ওবাইদুর রহমান, লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা লেখক ও গবেষক ইমাম মেহেদী, প্রথম আলোর কুষ্টিয়ার নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে প্রথম আলোর আঞ্চলিক বিজ্ঞাপন প্রতিনিধি রহুল আমিন, কুষ্টিয়া বন্ধুসভার সাবেক সভাপতি অনিক মামুন অর্ণব, সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেনসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ
‘মাদককে না বলো, মাদকাসক্তি একটি ব্যাধি’ স্লোগানে কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পাড়ের মুক্তমঞ্চ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকাবাসী, তরুণ সমাজ, বন্ধুসভার সদস্যসহ স্থানীয় সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে এখনই প্রতিরোধ না গড়ে তুললে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকির মধ্যে পড়বে। প্রতিটি গ্রাম, পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই একটি মাদকমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব। এ সময় বক্তারা মাদকসেবন ও ব্যবসার বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার করেন।
চাঁপাইনবাবগঞ্জ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান, প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, কোল ক্ষুদ্র জাতিসত্তার নারীনেত্রী রুমালি হাসদা, কল্পনা মুরমু, সামাজিক সংগঠন সম্প্রীতির সভাপতি নাহিদুল হক, শিক্ষার্থী সুর্মিলা হাসদা। সমাপনি বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন। সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি ফারাহ উলফাৎ রহমান।
পাবনা
পাবনা শহরের আব্দুল হামিদ সড়কে বন্ধুসভার সহযোগিতায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদকবিরোধী ও সচেতনতামূলক বিভিন্ন পোস্টার প্রদর্শন করা হয়। পাবনা বন্ধুসভার সভাপতি মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন চিকিৎসক ও অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সরওয়ার জাহান, শিক্ষক শামসুন্নাহার, বন্ধুসভার উপদেষ্টা নাহিদুজ্জামান প্রমুখ। বক্তারা মাদকের ছোবল থেকে যুব সমাজকে দূরে থাকার আহ্বান জানান।
মানিকগঞ্জ
মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ বন্ধুসভার সভাপতি মো. চাঁন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি অধ্যাপক আবুল ইসলাম শিকদার, সুজনের জেলার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সিপিবির ঘিওর উপজেলা সভাপতি দুলাল বিশ্বাস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সমাজসেবক আমজাদ হোসেন, সামাজিক সংগঠন উত্তরণের সভাপতি বিমল রায়, দিশারীর প্রতিষ্ঠাতা সভাপতি হাসান শিকদার, সদর উপজেলার দিঘী ইউনিয়নের মাদক নির্মূল কমিটির সহসভাপতি ঝর্ণা আক্তার, মানিকগঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক লিটন হোসেন, সদস্য মোহসিন মোহাম্মদ মাতৃক প্রমুখ।
কুমিল্লা
কুমিল্লা নগরের টাউন হল ফটকের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন কুমিল্লা বন্ধুসভার উপদেষ্টা নারীনেত্রী দিলনাশি মোহসেন, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, বন্ধুসভার উপদেষ্টা ও ইতিহাস গবেষক আহসানুল কবীর, নারীনেত্রী রোকেয়া বেগম শেফালী, প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা আইডিয়াল কলেজের শিক্ষক হাসান ভূঁইয়া, সাংবাদিক শামছুল আলম, মহিউদ্দিন ভূঁইয়া, কুমিল্লা বন্ধুসভার সভাপতি প্রশান্ত কর্মকার, সাধারণ সম্পাদক হানিফ মোসাব্বির, সাংগঠনিক সম্পাদক বশির আহম্মেদ প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে প্রথম আলোর কুমিল্লার আঞ্চলিক ব্যবস্থাপক মাসুদ রানা, সাংবাদিক শাহ আলম, আর কে রাসেল, আবু জাফর সালেহ প্রমুখ উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঝিনাইদহে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য হাবিবুর রহমান, সংস্কৃতিকর্মী নাজিমউদ্দিন জুলিয়াস, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা শাহিনুর আলম, বন্ধুসভার সভাপতি এম এইচ আকাশসহ নানা শ্রেণি–পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকের অপকারিতা সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করতে হবে।
পঞ্চগড়
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে পঞ্চগড়ের রাজনগর মাদক প্রতিরোধ কমিটির সহসভাপতি তাবিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইনসান সাগরেদ, সুজনের জেলার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জজ আদালতের সাবেক জিপি আব্দুল বারী, রাজনৈতিক কর্মী আব্দুল্লাহ আল মামুন, প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান, সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতামাস হোসেন, পঞ্চগড় সম্মিলিত সেচ্ছাসেবী ফোরামের সদস্য ফাতেমা তুজ জোহরা, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের প্রভাষক ও পঞ্চগড় বন্ধুসভার উপদেষ্টা আল ইমরান রাসেল, পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বন্ধুসভার উপদেষ্টা দেলোয়ার হোসেন, হাসান মো. আরিফ রায়হান, পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
লালমনিরহাট
লালমনিরহাট শহরের রেলস্টেশন এলাকায় শহীদ মিনার-সংলগ্ন সড়কে মানববন্ধন করেছে বন্ধুসভা। লালমনিরহাট বন্ধুসভার সাধারণ সম্পাদক মো. সাব্বির ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আবদুর রব। মানববন্ধনে লালমনিরহাটের হাতীবান্ধা সামাজিক আন্দোলন পরিষদের প্রধান সমন্বয়ক ও বাসদের কেন্দ্রীয় সহসম্পাদক শওকত হোসেন আহমেদ, প্রবীণ সাংবাদিক গোকুল চন্দ্র রায়, জেলা উন্নয়ন আন্দোলন পরিষদের আহ্বায়ক নাট্য সংগঠক সুপেন্দ্রনাথ দত্ত, লালমনিরহাট সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের আহ্বায়ক দীপক মণ্ডল, সাংস্কৃতিক সংগঠক রক্তিম মিলন, সংস্কৃতিকর্মী অলোক অধিকারী, সাপ্তাহিক আলোর মণির সম্পাদক মাসুদ রানা, সামাজিক সংগঠন অতিক্রম লালমনিরহাটের আহ্বায়ক কবি হেলাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
মৌলভীবাজার
মৌলভীবাজারে শহরের চৌমোহনা চত্বরে আয়োজিত মানববন্ধনে অংশ নেন শিক্ষক রানু তালুকদার, কবি ও শিক্ষক কন্দর্প বিজয় চৌধুরী, পরিবেশ ও নাট্যকর্মী আ স ম সালেহ সুহেল, হাওর রক্ষা আন্দোলনের সদস্যসচিব এম খছরু চৌধুরী, বাপার জেলার সাধারণ সম্পাদক শিবপ্রসন্ন ভট্টাচার্য, শিক্ষক অজয় ঘোষ, সাংস্কৃতিক সংগঠক শৈলেন রায় রাখাল, মৌলভীবাজার বন্ধুসভার উপদেষ্টা ও কবি মুজাহিদ আহমদ, কবি সুমন দাশগুপ্ত, মৌলভীবাজার বন্ধুসভার সভাপতি রাতুল আহমদ, সাধারণ সম্পাদক তালহা আমিন তাহসিন প্রমুখ। কর্মসূচি সমন্বয় করেন প্রথম আলোর মৌলভীবাজারের নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন।
চুয়াডাঙ্গা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, রাজনীতিক, নাগরিক সংগঠনের প্রতিনিধি, কবি-সাহিত্যিক-ছড়াকার, সুশীল সমাজের প্রতিনিধি, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলমের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন চুয়াডাঙ্গা বন্ধুসভার সভাপতি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মো. দেলোয়ার হোসেন। এতে অন্যান্যের মধ্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. সিদ্দিকুর রহমান, মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের সভাপতি চুয়াডাঙ্গা পৌর কলেজের সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, কৃষক জোটের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জ্যেষ্ঠ সাংবাদিক এম এম আলাউদ্দিন, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক হুসাইন মালিক ও নারী উদ্যোক্তা জাহানারা খাতুন বক্তব্য দেন।
রাজবাড়ী
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক ও গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক সফিক মণ্ডলের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সামাজিক সংগঠন স্বপ্নকুঁড়ির উপদেষ্টা আবু সাঈদ মণ্ডল, অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মফিজুল ইসলাম তানসের, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, গোয়ালন্দ প্রপার হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সহসভাপতি হেলাল মাহমুদ, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মো. জাকির হোসেন প্রমুখ।
নওগাঁ
নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে নওগাঁ বন্ধুসভার সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বন্ধুসভার উপদেষ্টা ডি এম আব্দুল বারী, এস এম সামসুল হক ও বেলায়েত হোসেন, প্রথম আলোর নওগাঁ প্রতিনিধি ওমর ফারুক, বন্ধুসভার সাধারণ সম্পাদক সানম সাব্বির, কোষাধ্যক্ষ নাফিস আরা পপি, সাংগঠনিক সম্পাদক মো. রায়হান, সহসাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সেন্টু আনসারী, জামানুজ্জামান, বন্ধুসভার বন্ধু নূর আলম, শিপলু জিসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে চারটা থেকে বন্ধুসভার সদস্যদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নিতে চৌরাস্তায় আসতে শুরু করেন। পাঁচটায় তাঁরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে যান। কর্মসূচি দেখে তাঁদের সঙ্গে অভিভাবকেরাও যুক্ত হন।
বন্ধুসভার জেন্ডার সমতাবিষয়ক সম্পাদক মাহফুজা ফারিহা মারজানের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন ঠাকুরগাঁও বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসক শুভেন্দু কুমার দেবনাথ, সংস্কৃতিকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, আরকে স্টেট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, অভিভাবক আতাউর রহমান, ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী মুতাসির মুন, বন্ধুসভার সদস্য পুষ্টিবিদ লিনা আকতার প্রমুখ।
নীলফামারী
নীলফামারী প্রেসক্লাবের সামনে মাদকবিরোধী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি বানুর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম, সাবেক সভাপতি তাহমিন হক, নীলফামারী টাউন ক্লাবের সদস্যসচিব মো. জুলফিকার আলী, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, কালীতলা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সুধীর রায়, নীলফামারী সাহিত্য ও সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি সেলিনা সাথী, নীলকণ্ঠ আবৃতি পরিষদের সভাপতি আব্দুল বারী, তারুণ্যের আলো সেবা সংঘের পরিচালক মো. রাশেদুজ্জামান প্রমুখ।
ভৈরব
কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের আমলাপাড়া সড়কে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন নাট্য সংগঠক সাগর রহমান, ভৈরব বইমেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, নারী উদ্যোক্তা নাবিলা রহমান, প্রথম আলোর ভৈরবের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা, ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি প্রিয়াংকা, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান, বর্তমান সভাপতি জান্নাতুল মিশু, সাধারণ সম্পাদক আনাস খান প্রমুখ।
ভোলা
ভোলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের ভোলা জেলা শাখা, জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতি এবং জলসিঁড়ি সাহিত্য আসরের নেতাসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন।
ভোলা বন্ধুসভার সভাপতি সুমন ওয়াহিদের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক শওকাত হোসেন। অন্যান্যের মধ্যে কবি ও চিকিৎসক মহিউদ্দিন, বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাবউদ্দিন ফরাজি, শিক্ষক আব্দুল বারী, ভোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষক কবি আল মনির, জলসিঁড়ি সাহিত্য আসরের আহ্বায়ক কবি শাহাবউদ্দিন শামীম, জাতীয় ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সমিতির সদর উপজেলার সভাপতি এরশাদ আলী, ভোলা বন্ধুসভার সাবেক সভাপতি আনোয়ার হোসেন, আশরাফুল ইসলাম, বর্তমান সহসভাপতি অন্তর হাওলাদার, সাধারণ সম্পাদক নাইমুর রহমান, সদস্য অমিত প্রমুখ উপস্থিত ছিলেন।
মেহেরপুর
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি আবু সাঈদ। মানববন্ধনে মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও বন্ধুসভার সভাপতি আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যাপক নুরুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন প্রমুখ অংশ নেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করেন রাশেদুজ্জামান, মেহের আমজেদ, নাহিদা আক্তারসহ মেহেরপুর বন্ধুসভার বিপুলসংখ্যক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা মেহেরপুরকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
সুনামগঞ্জ
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার সুনামগঞ্জ শহরে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে মানববন্ধন হয়েছে। পৌর শহরের ডিএস রোডে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন লেখক-গবেষক সুখেন্দু সেন, সনাকের সুনামগঞ্জের সভাপতি কানিজ সুলতানা, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, প্রথম আলোর সুনামগঞ্জের নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির কোষাধ্যক্ষ মাহবুবুল হাসান, সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলনের সহসভাপতি মুজাহিদুল ইসলাম, সুনামগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা মোহাম্মদ রাজু আহমেদ ও মোহাম্মদ রাজু আহমেদ, বন্ধুসভার সভাপতি সৌরভ সরকার, সাধারণ সম্পাদক তাজকিরা হক তাজিন প্রমুখ।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোহাম্মদ আরিফুর রহমান, সুনামগঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি প্রদীপ পাল, শাহজাহান আলম সিদ্দিকী ও আশরাফুজ্জামান বাবলু, বন্ধুসভার সহসভাপতি দীপ্ত তালুকদার, মহিলা পরিষদ নেত্রী তৃণা দে, বন্ধুসভার অনিক দাস, দুর্জয় তালুকদার উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন গোপালগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রধান গোলাম মোস্তফা, বন্ধুসভার উপদেষ্টা সাকিব হোসেন ও গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সিকদার। বক্তারা প্রথম আলো ট্রাস্ট ও বন্ধুসভার এ উদ্যোগের প্রশংসা করে বলেন, জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকবিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করা সম্ভব। সমাজের প্রত্যেক মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা সুরাইয়া ইয়াসমিন, সম্রাট হাজরা, ইয়াছিন আরাফাত, সভাপতি ফারদুল্লাহ লস্কর, সাধারণ সম্পাদক শিউলি খানম, সহসভাপতি তালহা জুবায়েরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নরসিংদী
নরসিংদী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বন্ধুসভার সভাপতি মাইনুল ইসলাম খানের সভাপতিত্বে নরসিংদী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ সোহরাওয়ার্দী, বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম সোহাগ, বাপার নরসিংদীর সভাপতি মঈনুল ইসলাম, চিত্রশিল্পী সাদেক মুকুল, শিক্ষক সুব্রত কুমার দে, কবি আকতার জামান, প্রথম আলো ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা বেলায়েত হোসেন, প্রথম আলোর নরসিংদী প্রতিনিধি প্রণব কুমার দেবনাথ প্রমুখ অংশ নেন।
কুড়িগ্রাম
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা সফি খান, রোকনুজ্জামান রুকু, মোখলেছুর রহমান মুকুল ও আসিফ ওয়াহিদ বক্তব্য দেন। মানববন্ধনে বন্ধুসভার সদস্য আজিজুল হক, সুরাইয়া শিমু, হাবীব, রাইতুল, কাওসার, ভরসা, প্রান্ত, মিমিসহ অন্যরা অংশ নেন। মানববন্ধন শেষে বিকেল সাড়ে পাঁচটায় শহরের শিশু নিকেতন বিদ্যালয় প্রাঙ্গণে হরিজন সম্প্রদায়ের শিশুদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়। এতে ৩৮ জন শিশুর মধ্যে মৌসুমি বিভিন্ন ফল বিতরণ করা হয়।
মাগুরা
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিকেল মাগুরা শহরের নোমানী ময়দান শহীদ বেদির সামনে মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন স্থানীয় ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম, সংগঠক আরাফাত হোসেন, আল মামুন, প্রথম আলোর মাগুরা প্রতিনিধি কাজী আশিক রহমান প্রমুখ।
কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং তরুণ শিক্ষার্থীরা অংশ নেন।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা]