দুম্বা পালনে রবিউলের বছরে আয় ৪০ লাখ
কয়েকটি দুম্বা দিয়ে শুরু। কয়েক বছরের ব্যবধানে সেই ছোট উদ্যোগই এখন বড় খামারে রূপ নিয়েছে। নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কাঁঠারিপাড়া গ্রামের রবিউল ইসলাম (৫৪) ‘নিয়তি দুম্বা ফার্ম’ গড়ে এখন স্বাবলম্বী। রবিউলের খামারে বর্তমানে ৬০টি দুম্বা রয়েছে। প্রতিবছর কোরবানির ঈদসহ বিভিন্ন সময়ে বিক্রি হয় ৩০টির মতো দুম্বা। তাঁর হিসাবে, বছরে তাঁর আয় প্রায় ৪০ লাখ টাকা।