দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে: তারেক রহমান

চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বেলা সোয়া একটার দিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের জনগণ পাশে থাকলে কঠোর হস্তে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে। যাতে দেশের সাধারণ খেটে-খাওয়া মানুষ নির্বিঘ্নে জীবিকা নির্বাহ করতে পারেন। এ ছাড়া বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। এটিই বিএনপির কমিটমেন্ট। আজ রোববার দুপুরে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ কথা বলেন।