সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হামিদ, সম্পাদক হুমায়ুন

আবদুল হামিদ ও হুমায়ুন কবীরছবি: প্রথম আলো

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. আবদুল হামিদ এবং সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবীর নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতি ভবনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট গণনা শেষে রাত নয়টায় ফলাফল ঘোষণা করা হয়।

কমিটির ১৬টি পদের মধ্যে চারটি পদে সরাসরি ভোট হয়েছে। অন্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সরাসরি ভোটে নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবদুল খালেক ও সহসাধারণ সম্পাদক পদে মো. নজমুল করিম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে আছেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. জিয়াউর রহিম, সহসভাপতি প্রসেনজিৎ দে, অর্থ সম্পাদক মো. আবুল হোসেন, পাঠাগার সম্পাদক সোহেল আহমেদ, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক আবদুল গফফার, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. আতিকুর রহমান এবং মহিলাবিষয়ক সম্পাদক নওরীন মাহবুব চৌধুরী। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মানিক, মোহাম্মদ শাহীনূর রহমান, মো. নূরুল আলম, মোহাম্মদ কামাল হোসেন ও মো. রমজান আলী।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন আইনজীবী মো. শামছুল করিম। অন্য দুজন নির্বাচন কমিশনার হলেন মো. মাসুক আহমদ ও মোহাম্মদ নাজিম কয়েস আজাদ।