রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৩৮ দশমিক ২৩ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন।

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। দুপুরে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. সাহেদ জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।

মো. সাহেদ জামান বলেন, এবার ‘সি’ ইউনিটে ১ হাজার ৫৫৮টি আসনের বিপরীতে ৪ পালায় মোট ৬২ হাজার ৮৩৮ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২৩ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী।

‘সি’ ইউনিটে বিজ্ঞান, কৃষি, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগ আছে। পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন।