প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় এতিম শিশুদের জন্য ইফতার আয়োজন
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চারটি মাদ্রাসা ও এতিমখানার শিশুদের জন্য ইফতারের আয়োজন করা হয়। এসব আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সহযোগিতায় ছিল ব্রাহ্মণবাড়িয়ার প্রথম আলো বন্ধুসভা।
নবীনগর পৌর এলাকার আদালতপাড়ার আননূর প্রি-ক্যাডেট মাদ্রাসায় ৪০ জন, উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের রসুল্লাহবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে ১০০ জন, লহরী খাদেমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে ৫০ জন এবং উত্তর দাররা আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫৪ জন এতিম শিশুর জন্য ইফতারের আয়োজন করা হয়।
নবীনগর পৌর এলাকার আদালতপাড়ার আননূর প্রি-ক্যাডেট মাদ্রাসায় ইফতার আয়োজনে ছিল গরুর মাংসের ভুনা খিচুড়ি, খেজুর, শরবত, কলা, আনারস, শসা, তরমুজ, গাজর, লেবু ও পানি। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা সাইফুর রহমান, হাফেজ আবদুর রহমান, মুফতি আবুল বাশার, মাওলানা শাজাহান, মাদ্রাসার শিক্ষক কাজী মো. ইমানুল হক, উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া বন্ধুসভার সদস্য মাইনুদ্দীন রুবেল ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেন।
উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে ইফতার আয়োজনে ছিল মহিষের মাংসের তেহারি, খেজুর, শরবত, তরমুজ, শসা, কোমল পানীয় ও পানি। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আনোয়ার হোসেন, হাফেজ হিফিজুল্লাহ ও আসাদুজ্জামান। এ ছাড়া বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সদস্য আরেফিন শুভ, পুলক দাসসহ এলাকার স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
লহরী খাদেমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ে অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, পরিচালক শিহাব উদ্দিন, শিক্ষক মাওলানা মোকাররম হোসেন, কোষাধ্যক্ষ ফখরুদ্দিন আহমেদ, বন্ধুসভার সভাপতি শাজাহান মিয়া, সহসাংগঠনিক সম্পাদক মামুন শুভ, সদস্য সাইফুল ইসলাম, সজীব আহমেদসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার আয়োজনে ছিল মুরগির মাংসের ভুনা খিচুড়ি, খেজুর, কলা, আনারস, আপেল, তরমুজ ও পানি।
লহরী খাদেমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার লিল্লাহ বোর্ডিংয়ের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বলেন, এই প্রথম কোনো ট্রাস্টের উদ্যোগে সহায়তা পেয়েছে এই লিল্লাহ বোর্ডিং। তিনি মহৎ এই উদ্যোগের জন্য প্রথম আলো ট্রাস্টকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উত্তর দাররা আল মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ইফতারে ছিল খিচুড়ি, খেজুর, তরমুজ, ছোলা, কলা, বেগুনি, আলুর চপ, পেয়ারা, আপেল ও পানি। ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, পরিচালক ও অধ্যক্ষ শামীম আহমদ, শিক্ষাসচিব মাওলানা আবুল কালাম, কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, হিফজ বিভাগের প্রধান হাফেজ মোহাম্মদ স্বপন, সহশিক্ষক মাওলানা জামাল উদ্দিন, ইসলামি সংগীত শিক্ষক মাওলানা এনামুল হক, বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সাদ হোসেন ও সদস্য মাজহারুল করিম।