ঢাকার কেরানীগঞ্জের ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার ছয়তলা ভবনটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর আগে সকাল ৯টার কিছু আগে ছয়তলা ভবনটির ছয়তলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার খবর পেয়ে কেরানীগঞ্জ ও সদরঘাট নদী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সকাল সোয়া নয়টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে দেয়।
এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।