১ ঘণ্টা ২০ মিনিট পর সচল রানওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি

১ ঘণ্টা ২০ মিনিট বন্ধ থাকার পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে চালু হয়েছে।

জানা গেছে, বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ অবতরণের পর চাকায় সমস্যা দেখা দেয়। এরপর সেটি টেনে পার্কিং এলাকায় নেওয়া হয়। এ ঘটনায় বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ১ ঘণ্টা ২০ মিনিট বিমান ওঠানামা বন্ধ ছিল। বেলা ৩টা ৪৫ মিনিটে রানওয়ে চালু হয়।

বিমানবন্দর সূত্র জানায়, রানওয়ে বন্ধ থাকায় ইউএস বাংলার একটি উড়োজাহাজ নির্ধারিত সময়ের পর শাহ আমানত বিমানবন্দর ছেড়ে যায়।