তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জে যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর হবিগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটেছে। এর পর পরই আওয়ামী লীগের নেতা–কর্মীরা লাঠিসোঁটা নিয়ে শহরের প্রধান সড়কে অবস্থান নেন
ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই হবিগঞ্জ শহরের টাউন মসজিদ সড়ক এলাকায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা চিহ্নিত করতে পারেনি পুলিশ।

আরও পড়ুন

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়। পাশাপাশি জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে আসেন। পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহরের খাজা গার্ডেনের সামনে পথসভা করেন।

আরও পড়ুন

এ সময় শহরের প্রধান সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ হয়ে যায়। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব বলেন, আকস্মিক হামলাকারীরা চলমান অবস্থায় দুইটি ইজিবাইকসহ বেশ কয়েকটি পরিবহন ভাঙচুর করেছেন। হামলাকারীরা আতঙ্ক ছড়ানোর জন্য বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কারা এ ঘটনাটি ঘটিয়েছেন, তা তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুন