সিলেটের এমসি কলেজে বাণিজ্য অনুষদ চালুর দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের এমসি কলেজে বাণিজ্য অনুষদ চালুর দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। আজ বৃহস্পতিবার দুপুরে তোলা ছবি
প্রথম আলো

সিলেটের  মুরারিচাঁদ (এমসি) কলেজে বাণিজ্য অনুষদ চালুর দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংগঠনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখা।

ক্যাম্পাসের ছাত্র সংসদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এক সমাবেশে মিছিল হয়। সেখানে বক্তারা বলেন, ১৮৯২ সালে এমসি কলেজ প্রতিষ্ঠিত হলেও এখন পর্যন্ত এখানে বাণিজ্য অনুষদ চালু হয়নি। শিক্ষার্থীদের সদস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এখানে দ্রুত বাণিজ্য অনুষদ চালু করা প্রয়োজন।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এমসি কলেজ শাখার সংগঠক সুমিত কান্তি দাস। এটি সঞ্চালনা করেন সংগঠনের আরেক সংগঠক মিসবাহ খান। এ সময় সংগঠনের নগর শাখার সভাপতি সঞ্জয় কান্ত দাস, কলেজ শাখার সংগঠক জুবায়ের আহমেদ প্রমুখ বক্তব্য দেন। এ সময় বক্তারা গণ–আন্দোলনে শহীদ হওয়া এমসি কলেজের ছাত্র আসাদ স্মরণে কলেজে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কলেজের লাইব্রেরি ও সেমিনারে পর্যাপ্ত বই নেই।

১৪ হাজার শিক্ষার্থীর মধ্যে আবাসন–সুবিধা পান মাত্র ৪০০ জন। তীব্র পরিবহনসংকটও রয়েছে। অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রতি শিক্ষাবর্ষে ২১০ দিন ক্লাস হওয়ার কথা থাকলেও এখানে ক্লাস হচ্ছে মাত্র ৩০ থেকে ৪০ দিন। বিভাগগুলোতে পর্যাপ্ত শিক্ষকও নেই। অবিলম্বে এ সংকট দূর করা প্রয়োজন।