শারদ উৎসবে অর্ধশত শিশুর মুখে হাসি ফোটালেন সিলেট বন্ধুসভার সদস্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূজার আগে নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। মঙ্গলবার বিকেলে সিলেট শহরতলির বটেশ্বর জালালনগর গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে
ছবি: প্রথম আলো

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ‘রঙিন সুতোয় শারদ উৎসব’ শীর্ষক আয়োজনের মধ্য দিয়ে সিলেটের অর্ধশত পরিবারের শিশুদের নতুন জামা বিতরণ করেছেন প্রথম আলো বন্ধুসভা সিলেটের সদস্যরা। মঙ্গলবার বিকেল চারটায় সিলেট শহরতলি এলাকায় তিনটি গ্রামের সনাতন ধর্মাবলম্বী শিশুদের এ উপহার দেওয়া হয়।

সিলেট বন্ধুসভার সদস্যরা জানান, শহরতলির ভাউয়ার পার, শ্যামপুর ও জালালনগর এলাকার হিন্দুধর্মাবলম্বী অর্ধশত পরিবারের শিশুদের হাতে দুর্গাপূজা উপলক্ষে নতুন জামা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বটেশ্বর জালালনগর গ্রামের শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় প্রথম আলো বন্ধুসভা সিলেটের সভাপতি হুমাইরা জাকিয়া, সাধারণ সম্পাদক অন্তর শ্যাম, সাবেক সাধারণ সম্পাদক সৌরভ চন্দ্র দাস, অর্থ সম্পাদক সমীর বৈষ্ণব, সাংগঠনিক সম্পাদক মিহরাব আহমেদ চৌধুরী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপান্বিতা সেন, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক তমা সূত্রধর ও সদস্য হৈমন্তী দাশ উপস্থিত ছিলেন।