বুধবার সিলেটের যেসব এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎ সরবরাহ
প্রতীকী ছবি

জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন সিলেট মহানগরের কিছু এলাকায় আগামীকাল বুধবার সকালে তিন ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

বিজ্ঞপ্তিতে বিউবো কর্তৃপক্ষ জানিয়েছে, কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য সিলেট মহানগরের আম্বরখানা উপকেন্দ্রের আওতাভুক্ত কিছু এলাকায় আগামীকাল সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী মহানগরের ইলেকট্রিক সাপ্লাই, রায়হোসেন গলি, বড়বাজার, দারুস সালাম মাদ্রাসা রোড, খাসদবীর, মজুমদারি, সৈয়দমুগনী, চৌকিদেখী, বাঁশবাড়ি, বাদামবাগিচা, লেচুবাগান, পীরমহল্লা, হাউজিং এস্টেট, জালালাবাদ, আম্বরখানা, ঘূর্ণি, দরগামহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, পুরান লেন, জল্লারপাড়, স্টেডিয়াম মার্কেট, মিয়া ফাজিলচিশত, সুবিদবাজার, বনকলাপাড়া, শাহী ঈদগাহ, কাজীটুলা, মিরবক্সটুলা, তাঁতীপাড়া, লাক্কাতুরা, মালনীছড়া, আবাদানি, বড়শালা, ক্যাডেট কলেজ, মংলীরপাড়, কাকুয়ারপাড়, লালবাগ, বিমানবন্দর, ছালেহপুর, ধোপাগুল, রঙ্গিটিলা, ছালিয়া, সালুটিকরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম প্রথম আলোকে জানান, নির্ধারিত সময়ে কাজ শেষে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।