বাঁশখালীতে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের সাহেবের হাট থেকে এটি উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার সকালে সাপটি ইকোপার্কে অবমুক্ত করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল রাতে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সাহেবের হাটের পাহাড়ি জঙ্গল থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। আজ সকালে বাঁশখালী ইকোপার্কে সাপটি অবমুক্ত করা হয় বলে নিশ্চিত করেন জলদী বন্য প্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই এবং অজগর সাপটি উদ্ধার করে বন বিভাগের হাতে তুলে দিই।’