আশুগঞ্জে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজায় বিক্ষোভ করে মহাসড়ক অবরোধ করেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় তোলা ছবিছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে জড়ো হলে পুলিশ তাঁদের উদ্দেশে করে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ছোড়ে। পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে আশুগঞ্জ রেলস্টেশন ও উপজেলা সদরের চরচারতলা এলাকার দিকে চলে যান। পরে পুলিশও আশুগঞ্জ রেলস্টেশনে গিয়ে অবস্থান নেয়। দুপুর ১২টার দিকে এই প্রতিবেদন লেখার সময় সংঘর্ষ চলছিল।

আরও পড়ুন