ময়মনসিংহে ট্রেনের বগি উদ্ধার, চলাচল স্বাভাবিক
ময়মনসিংহের শম্ভুগঞ্জে চট্টগ্রামগামী নাছিরাবাদ এক্সপ্রেস ট্রেনটির একটি বগির চাকা লাইনচ্যুত হওয়ার তিন ঘণ্টা পর বগিটি উদ্ধার করা হয়েছে। এতে ময়মনসিংহের সঙ্গে চট্টগ্রাম, গৌরীপুর, মোহনগঞ্জ ও ঝারিয়ামুখী ট্রেনের চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার সকালে শম্ভুগঞ্জের কাছাকাছি এলাকায় বগিটি লাইনচ্যুত হয়েছিল। এরপর বেলা সাড়ে ১১টার দিকে সেটি উদ্ধার করা হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ বলেন, বগি লাইনচ্যুত হওয়ার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে বগিটি উদ্ধার করা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।