ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল, সদস্যসচিব হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা (বাঁয়ে) এবং সদস্যসচিব আবু হানিফ মিয়া
ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা জেলার ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার বিকেলে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে জুয়েল মোল্লাকে আহ্বায়ক ও আবু হানিফকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া মনজুর আমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং ইসমাইল হোসেন, জসিম উদ্দিন খন্দকার, আবদুল মান্নান, মিজানুর রহমান, মহসিন মিয়াসহ ১৬ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় বলেন, দলের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নবীন ও প্রবীণ কর্মীদের সমন্বয়ে ঢাকা জেলা কৃষক দলের ৩৭ সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দলের স্বার্থে ত্যাগী ও যোগ্যদের কমিটিতে পদ দেওয়া হয়েছে। তিনি বলেন, আগামী দিনের লড়াই-সংগ্রাম ও দলীয় কর্মসূচিতে সব পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দলকে আরও শক্তিশালী করতে হবে।