গ্রেপ্তার এড়াতে ইয়াবা বড়ি গিলে অচেতন যুবক

গ্রেপ্তার এড়াতে ইয়াবা গিলে অচেতন সানোয়ার হোসেন

পুলিশের হাত থেকে গ্রেপ্তার এড়াতে গিয়ে ১০–১২টি ইয়াবা বড়ি গিলে অচেতন হয়ে পড়েন এক যুবক। পরে তাঁকে উদ্ধার করে পুলিশ পাহারায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড–সংলগ্ন নীলখোলা এলাকায় এ ঘটনা ঘটে।