উজিরপুরে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু, স্ত্রী হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশালের উজিরপুর উপজেলায় বাসের ধাক্কায় মাহিন্দ্রার যাত্রী মামুন কবিরাজ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাঁর স্ত্রী সুলতানা আক্তারকে (৩২) উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার গভীর রাতে উপজেলার শিকারপুর ইউনিয়নের আটিপাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবক মামুন কবিরাজ গৌরনদী পৌর এলাকার গেরাকুল গ্রামের কাদের কবিরাজের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাহিন্দ্রা করে বরিশাল থেকে গৌরনদীতে আসার পথে আটিপাড়া এলাকায় অজ্ঞাতনামা একটি বাস মাহিন্দ্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মামুন কবিরাজ মারা যান। গুরুতর আহত অবস্থায় তাঁর স্ত্রী সুলতানা আক্তারকে উদ্ধার করে বরিশাল শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।