গুলিবিদ্ধ যুবককে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে আবার গুলি

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি করার অভিযোগ উঠেছে

খুলনা নগরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত রাজু হাওলাদার (৩৮) পেটে গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা ও ৪টি পরোয়ানা আছে। সোমবার তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রূপসার কুদির বটতলায় অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার সময় ও কারণ এখনো স্পষ্ট নয়, পুলিশ জড়িতদের শনাক্তে কাজ করছে।