হাড় নেই, চাপ দেবেন না—আকিব কেমন আছেন

চমেক হাসপাতালের শয্যায় মাহাদি জে আকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার বছর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহাদি জে আকিবের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মাথায় মারাত্মক জখম হওয়া এই শিক্ষার্থীর মাথার হাড়ের এটি অংশ তাঁর পেটের চামড়ার নিচে রেখেছিলেন চিকিৎসকেরা। যার কারণে তাঁর মাথায় ব্যান্ডেজ মুড়িয়ে লেখা হয়েছিল, ‘হাড় নেই, চাপ দেবেন না’। আকিব এখন কেমন আছেন? আকিব বলেন, ‘এখন স্বাভাবিক আছি, ব্যথাও নেই। আপাতত পরীক্ষা শেষ, তাই কুমিল্লায় বাড়িতেই আছি।’