হাসিনা-সেলিমদের দুর্গে নতুন ‘রাজা’ নির্বাচনের লড়াই
গোপালগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ। জেলায় সংসদীয় আসন তিনটি। ১৯৯১ সালের পর এসব আসনে আওয়ামী লীগের বাইরে কেউ প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। এবার সারা দেশের মতো এই দুর্গে ভোটের মাঠে নেই আওয়ামী লীগ। বারবার সংসদ সদস্য হয়ে প্রধানমন্ত্রী–মন্ত্রী হওয়া শেখ হাসিনা, শেখ সেলিম ও ফারুক খান ভোটের মাঠে নেই। ফলে নির্বাচনের মাঠে সবচেয়ে বেশি তৎপর বিএনপির প্রার্থীরা। তাল মেলানোর চেষ্টা করছেন স্বতন্ত্র, জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা।