চাঁপাইনবাবগঞ্জে সিমেন্টবোঝাই ট্রাক পুকুরে উল্টে পড়ে দুজন শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাক পুকুরে পড়ে দুজন শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা ব্যক্তিরা হলেন শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের আবদুর রাজ্জাক (৪৫) ও পানি আলী (৫০)। তাঁরা দুজনই ট্রাক দুটির শ্রমিক ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আজ শুক্রবার সকালে ট্রাকটি উপজেলার সোনাপুর থেকে বারিক বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে সিমেন্টের ওপরে বসে থাকা দুজন সিমেন্টের বস্তার নিচে পড়ে মারা যান। অন্য চারজন আহত হন। তাঁদের অবস্থা গুরুতর নয়। নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক আছেন।