ধর্মপাশা-মধ্যনগর সড়ক
ভাঙনে কারণে সরু, ঝুঁকি
বন্যার পর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সড়কটি সংস্কারে এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। ভাঙনের কারণে সড়কটি সরু হয়ে গেছে।
সুনামগঞ্জের ধর্মপাশা-মধ্যনগর সড়কটির বেশির ভাগ স্থানই বন্যার পানিতে ভেঙে গেছে। এতে সড়কজুড়ে রয়েছে ছোট–বড় অসংখ্য গর্ত। বন্যার পর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও সড়কটি সংস্কারে এখনো কোনা ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। ভাঙনের কারণে সড়কটি সরু হয়ে গেছে।
জীবনের ঝুঁকি নিয়ে ওই সড়ক দিযে যাত্রীবাহী যানবাহন চলাচল করছে। সড়কটি নাজুক থাকায় ধর্মপাশা ও মধ্যনগর—এই দুটি উপজেলার দুই লক্ষাধিক মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রাথমিকভাবে বাঁশ ও বস্তা দিয়ে ভয়াবহ ভাঙন থেকে সড়কটি রক্ষা করেছি। সড়কটির সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের সুনামগঞ্জ কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা সদর ইউনিয়নের কংস সেতুর উত্তর পাশের সড়ক থেকে মধ্যনগরের মধ্যনগর ইউনিয়নের পিঁপড়া কান্দা গ্রামের সামনে পর্যন্ত সড়কটির দূরত্ব ২০ কিলোমিটার। সড়কটি আগে সুনামগঞ্জ সওজের অধীনে ছিল। ২০১৫ সালের আগস্ট থেকে এই সড়কটির যাবতীয় কার্যক্রম নেত্রকোনা সওজের কাছে হস্তান্তর করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৬ জুন ধর্মপাশা ও মধ্যনগরে বন্যা দেখা দেয়। এ অবস্থায় সড়কের বেশ কিছু স্থানে বন্যার পানি উঠে পড়ে। শৈলচাপড়া, শালদিঘা, মরিচাকুড়ি, টগার হাওরের প্রবল ঢেউয়ে এই সড়কটি বিভিন্ন স্থান ভেঙে যায়।
সড়কটির ওপর দিয়ে ধর্মপাশার ধর্মপাশা, সেলবরষ, পাইকুরাটি ও মধ্যনগরের মধ্যনগর, চামরদানী, বংশীকুন্ডা উত্তর, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ চলাচল করে। এই সড়ক দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক, ট্রাক, সিএনজিচালিত বাসসহ দৈনিক গড়ে পাঁচ শতাধিক যানবাহন চলাচল করে। সড়কটি দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও সড়ক সংস্কারে কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ ও যান চলাচল করছে।
সড়কটি ঘুরে দেখা গেছে, বন্যায় সড়কের দুই পাশে ভাঙন ও সড়কের মধ্যে অসংখ্য গর্ত থাকায় যানবাহন হেলেদুলে চলাচল করছে। বন্যায় সড়কটি বেহাল হওয়ায় কর্তৃপক্ষ ভাঙনের কবল থেকে এটি রক্ষায় সড়কটি সাময়িকভাবে বিভিন্ন স্থানে বস্তা ফেলে ও বাঁশ পুঁতে দিয়েছে।
ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জুবায়ের পাশা বলেন, বন্যায় এই সড়কটি ভেঙে গেলেও সংস্কারে কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা না নেওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখ ও হতাশাজনক।
মধ্যনগরের মধ্যনগর বাজারের বাসিন্দা ব্যবসায়ী আলা উদ্দিন বলেন, যে এলাকার যোগাযোগব্যবস্থা যত ভালো, সে এলাকাটি তত উন্নত। যে উদ্দেশ্যে এই সড়কটি নেত্রকোনা সওজের কাছে হস্তান্তর করা হয়েছিল, তার সুফল জনগণ এখনো পায়নি।
সওজ অধিদপ্তরের নেত্রকোনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান মুঠোফোনে বলেন, ‘বন্যায় সড়কটির বেশ কিছু অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা প্রাথমিকভাবে সড়কে বাঁশ ও বস্তা দিয়ে ভয়াবহ ভাঙন থেকে সড়কটি রক্ষা করেছি। সড়কটির সংস্কারের বিষয়টি প্রক্রিয়াধীন।’