তিন বছরের সাজা এড়াতে ১০ বছর পালিয়ে ছিলেন, অবশেষে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গরু চুরির মামলায় ৩ বছরের সাজা এড়ানোর জন্য ১০ বছর পালিয়ে ছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো. কাদির (৫০) নামের এক ব্যক্তি। কিন্তু শেষ রক্ষা হয়নি।
গতকাল শুক্রবার রাতে নান্দাইল মডেল থানার পুলিশ গাজীপুরের কোনাবাড়ী এলাকার আমবাগ থেকে তাঁকে গ্রেপ্তার করে। এরপর আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।