ইয়াবা সেবনে বাধা দেওয়ায় শিক্ষক পরিবারকে হত্যা

রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। আজ রোববার দুপুরে

রংপুর নগরের কামালকাছনার মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাস (২৩) নামের দুই তরুণকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করে তারা। পরে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করে। পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ জানান, ইয়াবা সেবনের সময় ধরা পড়ে পরিচয় ফাঁস হওয়ার আশঙ্কায় তারা চারজনকে হত্যা করে।