চট্টগ্রামে বিএনপির মীর হেলাল ও সাঈদ আল নোমান জয়ী

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও সাঈদ আল নোমান

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরের আংশিক) আসনে বেসরকারি ফলে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং) আসনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান।

আজ শুক্রবার দুপুরে এই ফল ঘোষণা করেন আসন দুটির রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের প্রাথমিক ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ফল ঘোষণা করা হয়।

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের মো. নাসির উদ্দীন পেয়েছেন ৪৬ হাজার ৫৮৯ ভোট। অন্যদিকে চট্টগ্রাম-১০ (হালিশহর, পাহাড়তলী, ডবলমুরিং) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান ধানের শীষ প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৭৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মুহাম্মদ শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৬ হাজার ৯১৯ ভোট।