জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৮ বাস আটক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসে ওঠার সময় ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী রাজধানী পরিবহনের ২৮টি বাস আটকে রেখেছেন একদল শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ওই ছাত্রী বাস থেকে পড়ে আঘাত পান। তিনি লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।